ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: মন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান

সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪২৯ জন: স্বাস্থ্য অধিদফতর

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে ৭৬৯৩টি শয্যা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে। সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদফতর থেকে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এখন পর্যন্ত ৪ হাজার ৪২ জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। আমাদের মোট আইসোলেশন শয্যা আছে ৭ হাজার ৬৯৩টি। এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সর্বমোট ৬ হাজার ৭৫২ জন’।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট ৪৬ জন মৃত্যুবরণ করেছেন।

তিনি জানান, এ সময়ে এক হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে সংক্রমিত হয়েছেন ২০৯ জন। আর সর্বমোট আক্রান্ত ব্যক্তি এক হাজার ১২ জন। সব হাসপাতালে আইসিইউর সংখ্যা আছে ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট আছে ৪০টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশবাসীর উদ্দেশে বলেন, করোনাভাইরাসের সুরক্ষা নিজেকেই নিতে হবে। পরস্পর অন্তত তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার

সারা দেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪২৯ জন: স্বাস্থ্য অধিদফতর

আপডেট সময় ০৬:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০