ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

রাঙ্গামাটিতে বিমানবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি রশদ নিয়ে যাওয়ার পথে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। রবিবার রাঙ্গামাটির রাজেস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাডের কাছেই এই অবতরণ করানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনীর বেল-২১২ হেলিকপ্টারটি কাপ্তাই থেকে বলিপাড়ায় যাচ্ছিলো। বেলা এগারোটার দিকে পাইলট সমস্যা মনে করলে রাজেস্থালীয় ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড থেকে দুশ গজ দূরে হেলিকপ্টারটি অবতরণ করান।

পাইলটদের দক্ষতায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বরং জনবসতি ছেড়ে নিরাপদ দূরত্বে হেলিকপ্টারটি অবতরণ করানো হয়। দুজন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সব ক্রুরা অক্ষত আছেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধার পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান

রাঙ্গামাটিতে বিমানবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আপডেট সময় ০৭:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০