ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খুনি মাজেদের লাশ ভোলায় দাফন করতে দেবে না ছাত্রলীগ

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলায় প্রবেশ ও দাফন করতে দেবে না ছাত্রলীগ। শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিব উল্যাহ পলাশ বিশ্বাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তার লাশ ভোলার বোরহানউদ্দিনের মাটিতে দাফন করতে দেওয়া হবে না। যদি তার লাশ বোরহানউদ্দিনে প্রবেশ করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগ বোরহানউদ্দিন শাখার নেতাকর্মীরা তা প্রতিহত করবে।

বোরহানউদ্দিন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক পলাশ বিশ্বাস জানান, খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর জাতি কলঙ্কমুক্ত হলেও তার লাশ বোরহানউদ্দিনে প্রবেশ ও দাফন করে আমরা বোরহানউদ্দিনের মাটিকে কলঙ্কিত করতে দেব না। যদি খুনি মাজেদের লাশ নিয়ে প্রবেশ করা হয় তাহলে আমরা ছাত্রলীগ তা প্রতিহত করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আমীর

খুনি মাজেদের লাশ ভোলায় দাফন করতে দেবে না ছাত্রলীগ

আপডেট সময় ০৩:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০