গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৯৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
মারা যাওয়া ৮ জনের মধ্যে খুলনা বিভাগে ১ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৭ জন রয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ৩৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এদিকে, রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মহানগরের ৩৬৭ জন ডেঙ্গুরোগী।
চলতি বছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তর এই পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























