পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কানিজ মওলা। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে (ন্যস্ত) সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
কর্মজীবনে কানিজ মওলা এর আগে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য যে, তিনি ২০২৬-২৭ মেয়াদে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 























