ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ, গণমাধ্যমকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের কোনো ধরনের কর্মকাণ্ড বা প্রচার-প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মনে রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, মিছিল, সভা, সমাবেশ এবং অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় প্রচারণা নিষিদ্ধ। যেহেতু তাদের সাংগঠনিক কার্যক্রম অবৈধ, তাই এগুলোর প্রচার চালানোও একইভাবে নিষিদ্ধ।

বর্তমানে দেশে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটছে, তা নতুন নয় বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দলটির জন্মলগ্ন থেকেই তারা ধ্বংসাত্মক রাজনীতি, গুম, খুন ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। বর্তমান পরিস্থিতিতে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও এমন কর্মকাণ্ড চালানো তাদের স্বভাবজাত ও অস্বাভাবিক নয়।

সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্ব আরোপ করে তিনি গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে বলেন, আইন অমান্য করে কোনো নিষিদ্ধ কার্যক্রমের প্রচারণা চালানো থেকে বিরত থাকতে হবে। গেজেটের নির্দেশনা অনুযায়ী, এই সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড এবং এর প্রচার নিষিদ্ধ করার বিষয়টি সব গণমাধ্যমকর্মীকে মনে রাখতে হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২

আওয়ামী লীগের প্রচার-প্রচারণা নিষিদ্ধ, গণমাধ্যমকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৪:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬