ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের হুমকির শঙ্কায় যুক্তরাজ্য থেকে সরছে মার্কিন সামরিক বিমান

ইরানের সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে তড়িঘড়ি করে এসব বিমান জার্মানির বিভিন্ন ঘাঁটিসহ নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ইউরোপের সামরিক স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে মিলডেনহল ঘাঁটি থেকে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে দিনভর বিভিন্ন সময়ে আরও বেশ কিছু ট্যাংকার ও সামরিক বিমান জার্মানি ও অন্যান্য ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মার্কিন বিমানবাহিনী এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছে যে, পরিচালনাগত প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন ঘাঁটির মধ্যে নিয়মিত বিরতিতে বিমান ও সরঞ্জাম স্থানান্তর করা হয়। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এর আগেও নিরাপত্তার কারণ দেখিয়ে গত মাসে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সমস্ত মার্কিন বোমারু বিমান সরিয়ে ফেলা হয়েছিল। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ওই ঘাঁটি তদন্তের আওতায় আনা হয়, যা একসময় ইরানের বিরুদ্ধে অভিযানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

যুক্তরাজ্যের কর্মকর্তারা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এসব গোষ্ঠী যুক্তরাজ্যে অগ্নিসংযোগ ও বিভিন্ন হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে এবং তাদের লক্ষ্যবস্তু হিসেবে ইহুদি সম্প্রদায় রয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে ভবিষ্যতে হামলার ঝুঁকি আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তারা। বিশ্লেষকদের মতে, এই বিমান সরানোর প্রক্রিয়া সরাসরি হামলার ইঙ্গিত না হলেও ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সতর্কতামূলক অবস্থানেরই প্রতিফলন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

ইরানের হুমকির শঙ্কায় যুক্তরাজ্য থেকে সরছে মার্কিন সামরিক বিমান

আপডেট সময় ০৩:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬