ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া এই পূর্বাভাস দিয়েছেন। আগামী বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তরের দিকে রাতের তাপমাত্রা কমার পাশাপাশি সারা দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ওই সময়ে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী শুক্র ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। এ দুই দিনই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা আগের মতোই অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

আপডেট সময় ০৩:২২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬