ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শুল্ক আরও কমার আশা বাণিজ্য উপদেষ্টার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন নিউইয়র্কবাসীকে নবী (সা.) এর হিজরতের গল্প শোনালেন মামদানি

পদ্মাসেতুতে বসলো ২৮তম স্প্যান, দৃশ্যমান ৪২০০ মিটার

আকাশ জাতীয় ডেস্ক:

পদ্মাসেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর বসানো হলো ২৮তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর ৪২০০ মিটার। যে দুইটি পিলারের অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচর এলাকায়।

অনুকূল আবহাওয়া ও কারিগরি কোনো জটিলতা দেখা না দেওয়ায় দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যেই স্প্যানটি বসানো সম্ভব হয়।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় স্প্যান বসানোর কার্যক্রম শেষ হয় বলে নিশ্চিত করেছেন মূল সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া হয়। ২৭তম স্প্যান বসানোর ঠিক ১৪ দিনের মাথায় বসলো ২৮তম স্প্যানটি।

প্রকৌশলী সূত্রে জানা গেছে, মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় এসেছে ৩৯টি। বাকি দুইটি স্প্যান চীনে নির্মাণ করে রাখা হয়েছে। ইতোমধ্যে পদ্মাসেতুর ৪২টি পিলারের কাজ সম্পন্ন। এসব পিলারে ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি আছে ১৩টি স্প্যান। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা আছে প্রকৌশলীদের।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

Tag :
আপলোডকারীর তথ্য

নতুন মাইলফলকে প্রিয়াঙ্কা চোপড়া

পদ্মাসেতুতে বসলো ২৮তম স্প্যান, দৃশ্যমান ৪২০০ মিটার

আপডেট সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০