ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কবাসীকে নবী (সা.) এর হিজরতের গল্প শোনালেন মামদানি ইসি-সরকারের সমন্বয়হীনতায় ঝুঁকিতে জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট: টিআইবি লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ আইসিসি-পিসিবির জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বুলবুল ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি আজ ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

চীনকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনার চিঠি

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য ধন্যবাদ জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, চিঠিতে প্রধানমন্ত্রী এই মারাত্মক রোগ মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর এবং এই অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব নেতৃত্বকে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রেসিডেন্ট শি’র প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী এই মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করায় এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করায় চীন সরকারকে ধন্যবাদ জানান।

তিনি চীন সরকার, জনগণ এবং সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি বাংলাদেশে বিপুল পরিমান টেস্টিং কিট, মাস্ক, পিপিই এবং ইনফ্রারেড থার্মোমিটার প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ডটকমকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেওয়ায় ধন্যবাদ জানান।

এই বৈশ্বিক সংকটে চীন সরকার এবং জনগণ বাংলাদেশের পাশে থাকবে বলেও শেখ হাসিনা দৃঢ় আস্থা ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘চীনের এই সহযোগিতা রোগ সনাক্তকরণ এবং আমাদের চিকিৎসা পেশায় নিয়োজিতদের সুরক্ষা প্রদানসহ অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে।’

করোনাভাইরাস মোকাবেলায় চীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বের কাছে চীন একটি নজির সৃষ্টি করেছে এবং বাংলাদেশও চীনের অভিজ্ঞতা থেকে শিখছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনার চিঠি

আপডেট সময় ১২:৫৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০