ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

যে কোনো প্রান্তে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনব: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের যেকোনো মূল্যে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেছেন, করোনাভাইরাস সংকটে বিশ্বের যেকোনো প্রান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনব।

প্রবাসে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারতে লকডাউন চলায় সে দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে সমস্যা হচ্ছে বলেও জানান ড. মোমেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিচ্ছে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ও প্রবাসী কল্যাণমন্ত্রী বিভিন্ন দেশকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখতে যাচ্ছি, যারা আমাদের নাগরিকদের এ সংকটে তাদের দেশে সহায়তা দিয়ে যাচ্ছে তাদের।

বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

হুতি হামলায় রিয়াদের আকাশপথে বিপর্যয়, বাতিল চার হাজার ফ্লাইট

যে কোনো প্রান্তে আটকে পড়া প্রবাসীদের ফেরত আনব: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০