ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

‘অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন, আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চান’

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার বিস্তার রোধে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ।

সেই সঙ্গে তিনি বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি এ আহ্বান জানান।

দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সমগ্র জাতির প্রতি আমার বিনীত অনুরোধ সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

‘দয়া করে অতিজরুরি না হলে নিজ ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দেবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন। সব প্রকার অনাচার-অত্যাচার, অবিচার, নগ্নতা ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন।’

এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাকের স্বাক্ষরিত ওই বিবৃতিতে করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে কারফিউ জারির বা জরুরি অবস্থা ঘোষণার সুপারিশ করেছেন এলডিপি সভাপতি।

তিনি বলেন, ‘করেনার থাবা গত চার দিন ধরে ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে।’

অলি আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

‘অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন, আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চান’

আপডেট সময় ০১:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০