ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’ ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার, পুলিশ বলছে- মাকে ধর্ষণের প্রতিশোধ নিতে হত্যা নবজাতকের লাশ নিয়ে ফিরছিলেন, পথেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স উপজেলায় জোরদার হচ্ছে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

আমি চাই না সাংবাদিকরা কোনোভাবে সংক্রমিত হোক: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা ‘

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে কাজ করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা কোনোভাবে সংক্রমিত হোক, তা চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ এপ্রিল) সকালে গণভবনে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে কর্মপরিকল্পনা ও আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের প্রতি শুভ কামনা রেখে শেখ হাসিনা বলেন, সাধারণত সংবাদ সম্মেলন করলে আমরা সাংবাদিকদের ডাকি। আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে বসি, কথা বলি, মতবিনিময় করি। কিন্তু আমরা আজকে ব্যাতিক্রমধর্মী ব্যবস্থা নিয়েছি এই কারণে যে, আপনারা ঘোরাঘুরি করতে যেয়ে যেন কোনোভাবে (করোনা ভাইরাসে) সংক্রমিত না হন।

প্রধানমন্ত্রী বলেন, টেলিভিশনের মাধ্যমে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি। হয়তো প্রশ্নোত্তর এখন নিতে পারবো না, তবে ভবিষ্যতে যখন ভালো সময় আসবে আপনাদের গণভবনে দাওয়াত দেওয়া হবে। (তখন) মন ভরে আপনারা প্রশ্ন করতে পারবেন, (আমরা) উত্তর দিতে পারবো, সে ব্যবস্থাটা আমরা নেবো।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সঞ্চালনায়, সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী

আমি চাই না সাংবাদিকরা কোনোভাবে সংক্রমিত হোক: প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনা ‘

আপডেট সময় ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০