ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘খাশোগির মতো আমাকেও দূতাবাসে কুচি কুচি করে কেটে ফেলবে’

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যার ঘটনায় নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে বৃহস্পতিবার এক স্ট্যাটাসে তিনি এ আশঙ্কা করেন।

তসলিমা নাসরিন লিখেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে কুচি কুচি করে কেটে ফেলেছে সৌদি রাজ পরিবারের কাছের লোকজন। তাও আবার ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভেতর।

তিনি বলেন, বাংলাদেশ তো সৌদি আরব নামক পবিত্র ভূমির পূজা করে চলে। সৌদি আরবের অনুকরণ করেই চলেছে দেশটি। এখন ভাবছি আমি যে, আমার বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করার জন্য বা বিদেশি পাসপোর্টে বাংলাদেশের ভিসা নেয়ার জন্য বা পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়িত করার জন্য বাংলাদেশ দূতাবাসে মাঝেমধ্যে যাই। যদিও ওদের দিয়ে কিছু করাতে ব্যর্থ হই, আমার তো মনে হয় দূতাবাসে যাওয়া আমার বন্ধ করে দিতে হবে।

তসলিমা বলেন, আমার উপস্থিতি দূতাবাসের লোকদের যথেষ্ট ইরিটেট (বিরক্ত) করে। তারা তো আমাকে কুচি কুচি করে কেটে ফেলবে একদিন। ঠিক যেমন সৌদি আরব কেটেছে জামাল খাশোগির মতো নির্ভীক সাংবাদিককে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘খাশোগির মতো আমাকেও দূতাবাসে কুচি কুচি করে কেটে ফেলবে’

আপডেট সময় ০৭:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮