ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হঠাৎ যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

অাকাশ জাতীয় ডেস্ক: 

পারিবারিক কাজে আগামী শনিবার (২০ অক্টোবর) যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগামী ৩১ অক্টোবর তফসিল ঘোষণার আগেই তিনি দেশে ফিরবেন বলে জানান তিনি।

সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম নির্বাচন কমিশনারের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগামী ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্র সফর করবেন। এটা হবে তার ব্যক্তিগত সফর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহবুব তালুকদারের ছেলে ও ভাই কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসবেন। এ কারণে তিনি তাদের সঙ্গে দেখা করতে মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে যাচ্ছেন।

অথচ আগামী ৩০ অক্টোবরের আগে আরেকটি কমিশন সভা হবে। আর এমন সময় তিনি দেশের বাইরে থাকবেন।

এর আগে সোমবার নির্বাচন কমিশন (ইসি) সভায় নিজের বক্তব্য পেশ করার সুযোগ না পাওয়ায় গত সোমবার নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে তিনি তার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন।

এছাড়াও গত ৩০ আগস্ট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দিয়ে সেদিনের কমিশন সভাও বর্জন করেছিলেন মাহবুব তালুকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হঠাৎ যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

আপডেট সময় ০৬:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮