ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুষ্ঠু ভোটের জন্য সবই করব: সিইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করার দরকার এর সবই করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এই কথা জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এই আলোচনা সভার আয়োজন করে নির্বাচন কমিশন।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে নূরুল হুদা বলেন, ‘সাংবিধানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে, অবাধে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন, তা আমরা করব।’

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা আছে, তা এই আলোচনা সভায় আলোচনার পরামর্শ দেন সিইসি।

নূরুল হুদা বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় একটা আবহ তৈরি হয়। কারণ এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, সুশীল সমাজের পরামর্শ গ্রহণ, অন্য অংশীজনদের পরামর্শ গ্রহণ এবং আপনাদের বুদ্ধি-বিবেচনা কাজে লাগিয়ে প্রত্যাশিত নির্বাচনটি আপনারা জাতিকে উপহার দেবেন।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলাসহ যাবতীয় বিষয়ে গুরুত্ব দিতে হবে৷’ নির্বাচনের দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রভাবিত না হওয়ারও নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী। সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুষ্ঠু ভোটের জন্য সবই করব: সিইসি

আপডেট সময় ০২:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮