ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৭ বছর পর ফের চালু নিউইয়র্ক সাবওয়ে স্টেশন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্যকেন্দ্রের হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিলেন। এর পর ১৭ বছর পার হয়ে গেছে। টুইন টাওয়ার ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। এর ঠিক নিচেই ছিল নিউইয়র্ক সাবওয়ে স্টেশন। বহুতলের ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছিল সেটিও। ১৭ বছর পর ফের চালু হল সেই স্টেশন।

গত ৪ সেপ্টেম্বর স্টেশনের উদ্বোধন করলেন নিউইয়র্ক মেট্রোপলিটনের পরিবহন কর্তৃপক্ষ।

তবে সেদিনের সেই লোয়ার ম্যানহাটন স্টেশনকে আর পুনরুদ্ধার করা যায়নি। সন্ত্রাসী হামলায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সেটি।

নতুন করে তৈরি করা হয়েছে যে স্টেশন, তার নাম রাখা হয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নামেই— ‘ডব্লিউটিসি কর্টল্যান্ড সাবওয়ে স্টেশন’।

উদ্বোধনের দিন বহু মানুষের ভিড় জমেছিল। উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। অনেকেই ক্যামেরাবন্দি করে রাখেন সেই মুহূর্ত।

কাজটা অবশ্য সহজ হয়নি। নতুন করে স্টেশন তৈরির কাজে হাত দিতেই ২০১৫ সাল হয়ে যায়। জমি থেকে বেশ কয়েক তলা (কমপক্ষে ১৮ মিটার) নিচে ২১৩ মিটার দীর্ঘ ও ১৪ মিটার চওড়া স্টেশন তৈরি কঠিন হয়ে পড়েছিল।

এর মধ্যে বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছিলেন স্টেশনটি নতুন করে তৈরির প্রয়োজনীয়তা নিয়ে।

অনেকেই বলতে থাকেন, এতদিন তো ওই স্টেশন ছাড়াই চলে গেছে? সে ক্ষেত্রে ১৫ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে নতুন করে তৈরির দরকার কী? প্রশাসনের জবাব ছিল একটিই- যা হারিয়ে গেছে, তার শেষ চিহ্নকে ধরে রাখাই নতুন করে স্টেশন তৈরির মূল উদ্দেশ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৭ বছর পর ফের চালু নিউইয়র্ক সাবওয়ে স্টেশন

আপডেট সময় ০১:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮