ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষক নিহত মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় নিহত ৫৯ অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’

দেশে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত: সামজকল্যাণমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে বর্তমানে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এর মধ্যে ১০ ভাগ নারী-কিশোরী। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের সামনে এখন প্রচণ্ড চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা।

তিনি বলেন, দেশের ৩৫ ভাগ হল তরুণ সমাজ। তাদের কাজে লাগাতে পারলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে বেগ পেতে হবে না।

শনিবার দুপুরে পাবনা শহরতলির নুরপুর বাইপাস এলাকায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের উদ্যোগে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা কমিউনিটি হেলথ অ্যান্ড হার্ট হাসপাতালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। হৃদরোগ বিশেষায়িত হাসপাতাল পাবনায় এটাই সর্বপ্রথম।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক, ট্রাস্টের কো-অর্ডিনেটর মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের উপদেষ্টা এস মুস্তাকিম সবুজ।

Tag :
আপলোডকারীর তথ্য

বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে নিহত ৭

দেশে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত: সামজকল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮