ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মস্কোয় ফুটপাতে গাড়িচাপায় আহত ৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার রাজধানী মস্কোয় ফুটপাতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্য মেক্সিকোর কয়েকজন ফুটবলভক্ত রয়েছেন। তবে আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, মস্কোর কেন্দ্রে জনাকীর্ণ একটি ফুটপাতে একটি ট্যাক্সি তুলে দেন এক চালক। পথচারীদের ওপর দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তবে কয়েকজন পথচারী তাকে আটকে ফেলেন। মস্কো পুলিশের ভাষ্য, ২৮ বছর বয়সী ওই চালক কিরগিজস্তানের বাসিন্দা। তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশকে ওই চালক বলেছেন, দুর্ঘটনার আগে তিনি ২০ ঘণ্টার বেশি গাড়ি চালিয়েছিলেন। পরে ভুলে ব্রেক চাপার বদলে অ্যাকসিলেটর চেপে বসেন। মানুষ তাকে মেরে ফেলতে পারে ভেবে তিনি পালিয়ে যাচ্ছিলেন।

তবে প্রত্যক্ষদর্শী একজন বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়। চালক ইচ্ছাকৃত এটা ঘটিয়েছেন। রাস্তায় জ্যাম ছিল এবং গাড়ির গতি কম ছিল। কীভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারাতে পারে?

নাম প্রকাশ না করে এক কর্মকর্তা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মস্কোয় ফুটপাতে গাড়িচাপায় আহত ৮

আপডেট সময় ০১:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮