ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমরা কোনো কিছুতেই ছাড় দেই নি: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিঙ্গাপুরে স্থানীয় সময় সকালে একটি বিলাসবহুল হোটেলে কিমের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক শেষ হয়। এ বৈঠকে কিম ও ট্রাম্পের মধ্যকার আলোচনার বিষয় নিয়ে ট্রাম্প সংবাদ সম্মেলন করেন। এ সময় ট্রাম্প বলেন, ‘আমরা কোনো ছাড় দেই নি’

ট্রাম্প বলেন, কিম জং-উনের সঙ্গে দেখা করতে রাজি হওয়া বাদে ‘আমরা কোনো কিছুতেই ছাড় দেই নি।’

তিনি বলেন, ‘শুধুমাত্র ট্রাম্পকে যারা অপছন্দ করেন তারাই বলবেন যে আমরা অনেক বড় কোনো প্রতিশ্রুতি করেছি।’

তবে অনেক বিশ্লেষকই মনে করছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক উত্তর কোরিয়ার জন্য কূটনৈতিক বিজয়।

নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে

নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘আমরা যখন পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে পারবো তখনই উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।’

‘আমি আসলে এই নিষেধাজ্ঞা তুলে নিতে চাই’, বলেন ট্রাম্প। তবে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে এই পদক্ষেপ নিতে চান না তিনি।

উত্তর কোরিয়ায় যুদ্ধবন্দী মার্কিন সেনাস দস্যদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

‘মানবাধিকার বিষয়ে আলোচনা হয়েছে’

কিমের সঙ্গে ‘অপেক্ষাকৃত সংক্ষেপে’ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, “আজকে এবিষয়ে আমি জিজ্ঞেস করেছি এবং আশানুরূপ উত্তর পেয়েছি।”

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধের মহড়া’ বন্ধ করবে

ট্রাম্প জানিয়েছেন যে স্বাক্ষরিত বিবৃতির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র এখনই সেনাবাহিনী সরিয়ে নেবে না। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিয়মিতভাবে আয়োজন করা যৌথ সামরিক মহড়া দেয়া বন্ধ করবে তারা। নিয়মিত এসব সামরিক মহড়ার কারণে ক্ষুব্ধ ছিল উত্তর কোরিয়া।

কিম’কে ‘প্রতিভাবান’ বললেন ট্রাম্প

এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কিম খুবই প্রতিভাবান। তিনি খুব কম বয়সে একটি দেশের ক্ষমতা নেন ও কঠোরভাবে দেশটি পরিচালনা করেন।

‘মিসাইল পরীক্ষার স্থান ধ্বংস করছেন কিম’

ট্রাম্প বলেছেন কিম এরইমধ্যে প্রধান মিসাইল পরীক্ষার জায়গা ধ্বংস করছেন। তবে এই বিষয়ে বিস্তারিত তাদের বিবৃতিতে নেই। বিবৃতি তৈরি হওয়ার পর দুই নেতা এ বিষয়ে একমত হন।

ট্রাম্পের মুখে কিমের প্রশংসা

ট্রাম্প বলেন, পরিবর্তন আসলেই সম্ভব। তিনি আরও বলেন, চেয়ারম্যান কিমের সঙ্গে আমার বৈঠক আন্তরিক, গঠনমূলক আর খোলামেলা ছিল।

তিনি বলেন, ‘অত্যন্ত ঘটনাবহুল ২৪ ঘন্টা পার করলাম আমরা। সত্যি বলতে ঘটনাবহুল তিনটি মাস পার হলো। উত্তর কোরিয়া সম্পর্কে তিনি বলেন, অবিশ্বাস্য একটি জায়গা হিসেবে নিজেদের প্রকাশ করার সম্ভাবনা আছে তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী কল্যাণমন্ত্রী: আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি রপ্তানির পরিকল্পনা

আমরা কোনো কিছুতেই ছাড় দেই নি: ট্রাম্প

আপডেট সময় ০৩:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮