ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কোনো দিন ইরাকে হামলা চালাবে তুরস্ক: এরদোগান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যদি ইরাক সরকার ব্যবস্থা না নেয় তাহলে তার দেশ উত্তর ইরাকে হামলা চালাতে প্রস্তুত রয়েছে। সিএনএন-তুর্ক অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বৃহস্পতিবার এ কথা বলেন।

এরদোগান বলেন, যে কোনো দিন সন্ধ্যায় তার দেশ উত্তর ইরাকের কান্দিল শহরে হামলা চালাতে পারে। সিনজার ও মাখমুর শহরেও সামরিক অভিযান চালানো হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তুরস্কের সামরিক বাহিনী নিয়মিতভাবে ইরাকের সীমান্ত লঙ্ঘন করে পার্বত্য শহর কান্দিলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালায়। কান্দিল শহরটি তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ইরবিল প্রদেশে অবস্থিত।

এদিকে বৃহস্পতিবার তুরস্কের দৈনিক সাবাহ পত্রিকা জানিয়েছে, তুর্কি সামরিক বাহিনী উত্তর ইরাকে পিকেকে গেরিলাদের হাত থেকে ৪০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছে। পিকেকে গেরিলাদের তুরস্ক সন্ত্রাসী সংগঠন বলে মনে করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে কোনো দিন ইরাকে হামলা চালাবে তুরস্ক: এরদোগান

আপডেট সময় ০৬:১৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮