ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইউরোপ: মঘারিনি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি বলেছেন, তার কোনো দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু নিজেদের স্বার্থ সুরক্ষা করবে। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেও ইউরোপ প্রস্তুত।

২০১৫ সালে ইরানের সঙ্গে সই হওয়া আন্তর্জাতিক পরমাণু সমঝোতা মেনে চলতে ইইউ জোট ও চীন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ইর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মোগেরিনি একথা বলেন।-খবর ডেইলি মেইল ও পারস টুডের।

৮ মে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইইউ এবং চীনের মধ্যে কৌশলগত সংলাপের পর তারা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

মঘারিনি আরও বলেন, প্রকৃতপক্ষে আমরা এই পরমাণু সমঝোতা এগিয়ে নিতে একশ ভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে স্বাক্ষরকারী দেশ হিসেবে আমি রাশিয়াকেও যুক্ত করতে চাই। এছাড়া আন্তর্জাতিকভাবে যেসব দেশ এ সমাঝতো মেনে চলতে চায় ও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চায় তারাও এর মধ্যে রয়েছে।

মঘারিনি জানান, পরমাণু সমঝোতা অব্যাহতভাবে পরিপূর্ণ বাস্তবায়নের মৌলিক বিষয়াবলী নিয়ে তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। আগামী সপ্তাহগুলোতে চীন এ সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে নেতৃস্থানীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, ইরান যাতে এ সমঝোতা থেকে পূর্ণ সুবিধা পেতে পারে তার নিশ্চয়তা দেয়ার বিষয় নিয়েও তারা কথা বলেছেন।

মঘারিনি জানান, ইউরোপীয় দেশগুলো ও বিশ্বের অন্যান্য স্থান থেকে ইরানে যে বিনিয়োগ করা হয়েছে তা যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ে নিশ্চয়তা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ইউরোপ: মঘারিনি

আপডেট সময় ১২:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮