ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

যুক্তরাষ্ট্র এখন চপেটাঘাতের সম্মুখীন হচ্ছে: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইসলামি প্রতিরোধ ফ্রন্ট আগের চেয়ে বেশি উৎসাহ নিয়ে যুক্তরাষ্ট্র তথা সাম্রাজ্যবাদের মোকাবেলা করছে। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদীরা মধ্যপ্রাচ্যে নিজেদের অবৈধ লক্ষ্য হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় তারা ইসলাম ধর্ম ও ইরানের ইসলামি বিপ্লবের চিন্তা-দর্শনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। কাজেই ইসলামি প্রতিরোধ ফ্রন্টকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইসলামি ইরান মার্কিন বলদর্পিতার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছে এবং নিশ্চিতভাবেই ইরান তার ইসলামি লক্ষ্য হাসিলে সক্ষম হবে। বর্তমানে ইসলামি ইরানের শক্তি ও সামর্থ্য অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে তিনি মন্তব্য করেন।

মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেন, সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের পতন তরান্বিত করবে। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র মুসলিম উম্মাহকে মোকাবেলার শক্তি হারিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র এখন একের পর এক ইসলামি প্রতিরোধ ফ্রন্ট তথা মুসলিম উম্মাহর পক্ষ থেকে চপেটাঘাতের সম্মুখীন হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

যুক্তরাষ্ট্র এখন চপেটাঘাতের সম্মুখীন হচ্ছে: ইরান

আপডেট সময় ০৮:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮