ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর

“গল্পের পথচলা অব্যাহত…” এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। দোহায় অবস্থিত নেটওয়ার্কটির প্রধান কার্যালয়ে গত সন্ধ্যায় আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তিনি গণমাধ্যমটির তিন দশকের ইতিহাস ও অগ্রযাত্রার ওপর নির্মিত বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া প্রতিষ্ঠাতাতা ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানীর দৃষ্টিভঙ্গি ও গণমাধ্যমে নেটওয়ার্কটির ঐতিহাসিক ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমীর শেখ তামিম আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ নতুন হাই-টেক স্টুডিও এবং নিউজ রুম পরিদর্শন করেন। এসময় তাকে আধুনিক সম্প্রচার ব্যবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়। অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের চেয়ারম্যান শেখ হামাদ বিন সামের আল-থানী, ডিরেক্টর জেনারেল শেখ নাসের বিন ফয়সাল আল-থানীসহ দেশি-বিদেশি মন্ত্রী ও কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সম্প্রচার ও টেলিভিশন সংবাদ পরিবেশনায় ব্যবহৃত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বমানের প্রযুক্তি সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করা হয়।

১৯৯৬ সালে মাত্র ৬ ঘণ্টার সম্প্রচার দিয়ে যাত্রা শুরু করা আল জাজিরা আজ বিশ্বজুড়ে এক প্রভাবশালী গণমাধ্যম। বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি পরিবারে এর সংবাদ পৌঁছায়। বিশ্বের ৭০টিরও বেশি ব্যুরোতে প্রায় ৩,০০০ সংবাদকর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। ২০০১ সালে কাবুল ও ২০০৩ সালে বাগদাদে কার্যালয়ে হামলা সত্ত্বেও প্রতিষ্ঠানটি সাহসী সাংবাদিকতা বজায় রেখেছে। ২০১১ সালে আরব বসন্ত কভারেজের জন্য চ্যানেলটি পীবডি অ্যাওয়ার্ড অর্জন করে। গ্লোবাল নেটওয়ার্ক: বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পরিবারে পৌঁছে যায় আল জাজিরা।

সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আল জাজিরার ২৪ জনেরও বেশি সংবাদকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে ২০২২ সালে জেনিনে নিহত শিরিন আবু আকলেহ এবং ২০২৫ সালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আনাস আল-শরীফের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

৩০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে আল জাজিরা তাদের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আল জাজিরা নাও’ এবং ৩০টিরও বেশি নতুন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। বর্তমানে ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটওয়ার্কটির অনুসারী সংখ্যা প্রায় ৫ কোটি ২০ লাখ। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ (৫২ মিলিয়ন) অনুসারী রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর

আপডেট সময় ১২:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬