ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী জামায়াতের এমপিকে আরও মনোযোগী হতে বললেন স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিল করতে হবে: পরওয়ার

শুটিং এ গিয়ে পরিচালক উধাও, হোটেলে জিম্মি প্রসূন-শ্যামল

আকাশ বিনোদন ডেস্ক:

কত ঘটনাই তো ঘটে জগতে এবার শ্যুটিং এ অভিনেতা অভিনেত্রীদের রেখে পালালেন পরিচালক। ২৫ মে শুক্রবার ‘মেঘ মাইয়া’ শিরোনামের একটি নাটকের শুটিং করতে নেত্রকোনার বিরিশিরিতে যান ছোট পর্দার শ্যামল মওলা ও প্রসূন আজাদ।

এ দুজন ছাড়াও সেখানে অংশ নেন আরও বেশকিছু অভিনয় শিল্পী। তিনদিন শুটিং করার পর আজ সোমবার (২৮ মে) তাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু হোটেল ভাড়া, গাড়ী ভাড়া, শিল্পীদের পারিশ্রমিক না দিয়ে রোববার রাত ১টার সময় লাপাত্তা হয়ে যান এ নাটকের নির্মাতা আজাদ কালাম।

পরিচালকের লাপাত্তা হয়ে যাওয়ায় হোটেল কতৃপক্ষ সবাইকে জিম্মি করে রেখেছে। সেখানে কোনো নিরাপত্তা কর্মী নেই বলে জানা যায়। বর্তমানে পুরো শুটিং ইউনিটের সকলেই জিম্মি অবস্থায় রয়েছেন। এরমধ্যে অভিনেত্রী প্রসূন আজাদ মানসিক চিন্তায় অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।

প্রসুন আজাদ নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এইসব তথ্য দিলেন। তিনি লিখেছেন, তার বাবার সাথে শ্যামল মওলা ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু তার বাবাকে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে শ্যামল মওলা বলেন, ‘এই মুহূর্তে আমরা খুব বিপদে আছি । এখন কিছু বলতে পারবো না। আগে নিজেদের বাঁচাই, পরে সব খুলে বলবো।’ তবে প্রসুন যে স্ট্যাটাসটি দিয়েছিলেন সেটি আর তার ফেসবুকে দেখা যাচ্ছে না।

এদিকে সোমবার দুপুরে পরিচালক আজাদ কালামের নাগাল পাওয়া গেল। তিনি জানালেন, ‘সবই আসলে ভুল বোঝাবুঝি। আমার প্রযোজক থাকেন দেশের বাইরে। টাকা পাঠাতে একটু দেরি হলো। আজ সকালে আমি টাকা পেয়েছি। পুরো ইউনিটের সব ব্যয় মিটিয়েছি। কোথাও কোনো সমস্যা নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

শুটিং এ গিয়ে পরিচালক উধাও, হোটেলে জিম্মি প্রসূন-শ্যামল

আপডেট সময় ০৮:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮