ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

শেষ শটটি দিতেই পড়ে যাব, ইরফানের সেই উপলব্ধি ছিল

অসম্ভব প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত একজন অভিনেতা ছিলেন ইরফান খান। তার অভিনয়শৈলী নিয়ে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন পরিচালক অভিনয় দেও। ভারতীয় সিনেমার অন্যতম সেরা এই শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আজও পরিচালকের স্মৃতিতে উজ্জ্বল। ২০১৮ সালে মুক্তি পাওয়া ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘ব্ল্যাকমেল’-এ তাদের কাজের সুবাদে এমন কিছু মুহূর্তের সৃষ্টি হয়েছিল, যা পরিচালকের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে। তার অভিনয় দেখে মনে হতো না, আগে থেকে মহড়া দেওয়া কিছু করছেন। এই স্মৃতিগুলো আমার কাছে সত্যিই বিশেষ।

সিনেমার একটি বিশেষ দৃশ্যের কথা স্মরণ করতে গিয়ে অভিনয় দেও জানান, সেখানে ইরফানকে একটানা প্রায় ২০০ মিটার দৌড়াতে হয়েছিল।

দৃশ্যটি ছিল এমন—অন্য কারও সঙ্গে নিজের স্ত্রীকে দেখে একজন মানুষের ভেতর যে তীব্র অস্থিরতা তৈরি হয়, তা ফুটিয়ে তুলতে হবে দৌড়ের শেষে। তখন পরিচালক ইরফানের শারীরিক অসুস্থতার বিষয়ে পুরোপুরি অবগত ছিলেন না। দৃশ্যটি নিখুঁত করার লক্ষ্যে একাধিকবার দৌড়ানোর পর পরিচালক আরও একটি ‘টাইট শট’ নেওয়ার অনুরোধ করেন। তখনই ইরফান শান্তভাবে বলেছিলেন, “অভিনয়, এটাই শেষ শট। এরপর হয়তো আমি পড়ে যাব। সেই মুহূর্তে পরিচালক ভেবেছিলেন তিনি হয়তো নিছক ক্লান্ত, কিন্তু পরে জানা যায় ওই সময় থেকেই অভিনেতা মরণব্যাধি ক্যানসারের সাথে লড়াই করছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতি ভাগ করে নিয়েছেন পরিচালক। তিনি চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা করতেন, কিন্তু এত প্রস্তুতি নিয়েছেন, সেটা তার অভিনয়ে কখনো বোঝা যেত না। তখনো সে আমাকে অসুস্থতার কথা জানায়নি। তৃতীয়বার আমি বললাম, আরেকবার শেষ শটটা নিই, যাতে ফ্রেমগুলো আরো আঁটসাঁট হয়। এটাই ছিল তার কাজের প্রতি নিবেদনের মাত্রা—এমন অবস্থাতেও মানুষটি দৌড়েই যাচ্ছিলেন। পরে সিনেমাটির প্রাথমিক সম্পাদিত সংস্করণ দেখার সময় ইরফানের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

কাজের প্রতি ইরফানের এই নিবেদন ও পেশাদারিত্ব পরিচালককে গভীরভাবে নাড়া দেয়। শুটিং শেষ হওয়ার পরপরই তিনি জানতে পারেন ইরফানের ক্যানসার ধরা পড়েছে। তবে অসুস্থতা যেন তার কাজের আগ্রহে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এরই মধ্যে পরিচালক তার সাথে ‘ব্ল্যাকমেল টু’ নির্মাণের পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন। সিনেমার সম্পাদিত অংশ দেখে ইরফান নিজেও পরের কিস্তিতে কাজ করার বিষয়ে দারুণ আগ্রহী ছিলেন।

স্মৃতিচারণায় পরিচালক যোগ করেন, “আমরা যখন দ্বিতীয় কিস্তি নিয়ে কথা বলি, তখন ইরফানের স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপের দিকেই যাচ্ছিল। আমি তাকে অনুরোধ করেছিলাম জার্মানি বা যেখানেই চিকিৎসার জন্য যাচ্ছেন, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে। সে তখন হাসিমুখে সম্মতি দিয়েছিল। কিন্তু তার কথাবার্তায় কোথাও যেন একটা আভাস ছিল যে, হাতে সময় খুব বেশি নেই।” কথাটা শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কথাটা শুনে সে হেসে বলেছিল, হ্যাঁ, হ্যাঁ, আমরা করব।

উল্লেখ্য যে, ২০২০ সালের ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে ইরফান খান না ফেরার দেশে পাড়ি জমান। নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়ে তার অকাল প্রস্থান ব্যক্তিগতভাবেও পরিচালকের জন্য ছিল এক বিশাল শূন্যতা। তাই তাদের পরিকল্পনায় থাকা ‘ব্ল্যাকমেল’-এর দ্বিতীয় কিস্তি আর কখনোই আলোর মুখ দেখেনি।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘গেম’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন অভিনয় দেও। এরপর ‘দিল্লি বেলি’, ‘ফোর্স টু’ এবং ‘ব্ল্যাকমেল’-এর মতো ভিন্নধর্মী সিনেমা পরিচালনা করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর গত ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নির্মিত নতুন সিনেমা ‘দুসরা’। ভারতের ক্রিকেট ইতিহাসে ২০০২ সালের লর্ডস ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমাটি তৈরি। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন সেই ঐতিহাসিক জয়ের ছায়া অবলম্বনে এক তরুণীর পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ করার গল্প উঠে এসেছে এখানে। ভারতের ক্রিকেট দলের ঐতিহাসিক ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে লর্ডসে জয়ের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মেয়েটি নিজের চারপাশের পুরুষতান্ত্রিক পরিবেশকে চ্যালেঞ্জ করার সাহস পায়। এরপর ইমরান খান, বীর দাস ও কুনাল রায় কাপুর অভিনীত ডার্ক কমেডি ‘দিল্লি বেলি’ নির্মাণ করে পরিচিতি পান তিনি। প্লাবিতা বোরঠাকুর অভিনীত এই ক্রীড়াভিত্তিক সিনেমায় এক তরুণীর গল্প তুলে ধরা হয়েছে।

আপলোডকারীর তথ্য

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

শেষ শটটি দিতেই পড়ে যাব, ইরফানের সেই উপলব্ধি ছিল

আপডেট সময় ০৪:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬