ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পর্শে জাহিদুল ইসলাম জুয়েল (২৭) নামে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) লাইনম্যান মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার ধাপেরহাট এলাকায় লাইন মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।

পবিস সূত্র জানায়, খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের রাশেদ আলী বিশ্বাসের ছেলে জাহিদুল ইসলাম জুয়েল পবিসের লাইনম্যান পদে চাকরি করতেন। তিনি গত তিন বছর ধরে বগুড়ার দুপচাঁচিয়ায় কর্মরত ছিলেন। এখানে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

শুক্রবার বেলা ১২টার দিকে তিনি ধাপেরহাট এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান। বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পবিসের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবদুল মতিন ও দুপচাঁচিয়ার ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী বিদ্যুৎস্পর্শে লাইনম্যান জুয়েলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু

আপডেট সময় ০৮:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮