ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

সৌদি আরবের বিমানবন্দর অবকাঠামোয় হামলার ঘটনা ও পরবর্তী নিরাপত্তার খাতিরে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে মক্কা ও মদিনায় সফররত প্রায় চার হাজার ভারতীয় ওমরাহ যাত্রী আটকা পড়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, এমন পরিস্থিতিতে ওমরাহ শেষে দেশে ফিরতে গিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন এসব যাত্রী। বিশেষ করে ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার যাত্রীরা এই ভোগান্তির শিকার হয়েছেন।

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েসি বিষয়টি সামনে এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিমান সংস্থাগুলোর ফ্লাইট বাতিলের কারণে অসংখ্য মানুষ সৌদি আরবে আটকে গেছেন। তাঁদের দ্রুত দেশে ফেরাতে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে তিনি বড় উড়োজাহাজ পরিচালনার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এছাড়া প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তিনি। এতে তাঁদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ওয়েসির উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। আটকে পড়া যাত্রীদের দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ করতে তারা প্রয়োজনীয় সমন্বয় করে যাচ্ছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, গত সাত দিনে বিভিন্ন ফ্লাইটের মাধ্যমে প্রায় তিন হাজার ওমরাহ যাত্রীকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি নিয়মিত সিডিউলের মাধ্যমে আরও ১০ হাজারের বেশি যাত্রী নিরাপদে ভারতে ফিরেছেন। ওয়েসির উদ্বেগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ে বক্তব্য দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার জন্য মন্ত্রণালয় বিশেষ নিয়ন্ত্রণকক্ষ খুলেছে এবং যোগাযোগ নম্বর প্রকাশ করেছে। এই সংকটময় মুহূর্তে ভারতীয় কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ আপডেট জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে। সৌদি আরবে বিমান চলাচল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন আটকে পড়া যাত্রীরা।

আপলোডকারীর তথ্য

ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

আপডেট সময় ০৬:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬