ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্কিং করা অবস্থায় গাড়িটির ওপর গুলি চালানো হয়। এতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাসে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সময় গাড়িতে শিল্পী আসিফ আকবর নিজে উপস্থিত ছিলেন না। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মগবাজারে আসিফের নিজস্ব একটি কার্যালয় রয়েছে। ভোরের দিকে অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তদন্তের বিষয়ে ওসি জানান, অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। বিকেলে আসিফ আকবর জানান, ঘটনার সময় তিনি মগবাজারের অফিসে বড় ছেলের সঙ্গে কথা বলছিলেন। সিসি ক্যামেরার মাধ্যমে কিছু অস্বাভাবিক বিষয় নজরে আসার পরপরই নিরাপত্তা কর্মীরা নিচে গুলি চলার বিষয়টি তাকে জানান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায়। তিনি নিচে নেমে এসে দেখেন গাড়ির গ্লাসে গুলির চিহ্ন। এ বিষয়ে আসিফ বলেন, আমি বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করি, তবে কখনো এমন ঘটনার মুখোমুখি হওয়ার কথা ভাবিনি। এখন পর্যন্ত কারো প্রতি আমার সন্দেহ নেই। তবে পুলিশের তৎপরতায় আমি আশাবাদী যে, তদন্তের মাধ্যমে মূল রহস্য উন্মোচিত হবে। ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় এসে কথা বলেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

আপলোডকারীর তথ্য

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

আপডেট সময় ০৫:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬