জাপানে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। কপ-৩১ সম্মেলনের প্রস্তুতি হিসেবে আয়োজিত এই জাতীয় সংলাপে তিনি জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। সেখানে তিনি কপ-৩১ সামনে রেখে নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপে অংশ নেন।
প্রতিমন্ত্রী জানান, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেট থাকা সত্ত্বেও দেশ তার অভিযোজন কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে অভিযোজন ও প্রশমনের বিষয়গুলোকে সমান গুরুত্ব দেওয়া উচিত এবং উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা ঋণ হিসেবে নয়, বরং অনুদান হিসেবে পাওয়া জরুরি, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা বৃদ্ধি না পায়। কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি বিশেষ তহবিল গঠনের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক দরকষাকষির টেবিলে আমাদের একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর প্রয়োজন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে সমন্বয় করতে একটি আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। জলবায়ু পরিবর্তনের কার্যক্রমগুলোতে পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘সবকিছুতে আমাদের একটা ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আনতে হবে, যাতে বৈশ্বিক পরিমণ্ডল ও নেগোসিয়েশন টেবিল থেকে কিছু নিয়ে আসতে পারি।’।
আকাশ নিউজ ডেস্ক 






















