ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল পরিকল্পিতভাবে মিথ্যাচারের মাধ্যমে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রিজভী জানান, বিশ্ব খাদ্যসূচকে পাকিস্তান ও ভারতের চেয়ে বাংলাদেশ বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে। তবে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, কোনোভাবেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে জনগণ তা মেনে নেবে না এবং এমন অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা আঁতাত করেছে—এমন অভিযোগকে তিনি ভিত্তিহীন দাবি করেছেন। রিজভী বলেন, যারা এই ধরনের অভিযোগ করছেন, তাদের অবশ্যই সেই তথাকথিত চুক্তির দালিলিক প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র জনসম্মুখে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি নোংরা চেষ্টা চলছে, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর।

আপলোডকারীর তথ্য

চুয়াডাঙ্গায় দুই পাম্পে তেল সম্পদ সংক্রান্ত ঘটনায়: ধাওয়া করে

মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী

আপডেট সময় ০২:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬