ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেম প্রত্যাখ্যানে ভোলায় তরুণের ছোড়া এসিডে ২ মেয়ে ও মা দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের গজারিয়াবাজার রাঢ়ি বাড়িতে প্রেম প্রত্যাখ্যান করায় এক তরুণের ছোড়া এসিডে দুই বোনের শরীর ঝলসে গেছে। এতে বড় বোন তানজিম আক্তার মালার মুখমণ্ডল, দুই চোখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।

আর ছোট বোন মারজিয়ার হাত ও পেটসহ বিভিন্ন স্থান ঝলসে গেছে। আহত মেয়েদের উদ্ধার করতে গিয়ে মা জান্নাত বেগমের হাতে এসিড লাগায় তিনিও দগ্ধ হন।

মালা এবার আব্দুল মান্নান মাধ্যমিক বিদ্যালয় থেকে ‘এ’ গ্রেডে এসএসসি পাস করেছে আর মার্জিয়ার বয়স আট বছর। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত রাজিবের বাবা ফারুক রাঢ়ি ও চাচা মো. ইউছুফকে আটক করেছে পুলিশ।

স্বজনরা জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেধাবী ছাত্রী তানজিম আক্তার মালাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিল ওই ছেলে (রাজিব)। মঙ্গলবার ভোররাতে ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেছে এলাকার ফারুক রাঢ়ির ছেলে রাজিব রাঢ়িসহ কয়েকজন।

আহত মেয়েদের বাবা হেলাল উদ্দিন অভিযোগ করেন, কয়েক মাস ধরে ওই ছেলে মালাকে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে তিনি রাজিবের বাবা ফারুক মিয়ার কাছে কয়েক দফা অভিযোগ দিয়েছিলেন।

আহত দুই বোনকে প্রথমে ভোলা হাসপাতালে এবং দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ডাক্তার তৈয়বুর রহমান।

আহতদের স্বজনরা জানান, মালা ও মার্জিয়া সোমবার রাতে খাবার খেয়ে একসঙ্গে ঘুমাতে যায়। রাত আনুমানিক পৌনে ৩টার দিকে জানালা দিয়ে দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে। এ সময় তাদের ডাক-চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। ভোরে দগ্ধদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকার ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর জানান, গভীর রাতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে তিনজনের শরীরই দগ্ধ হয়েছে।

তিনি জানান, অভিযুক্ত রাজিব ওই মেয়েকে উত্ত্যক্ত করত, এটা সত্যি। তবে ওই ছেলে এক মাস ধরে ঢাকায় অবস্থান করছে। ফলে কে বা কারা এসিড নিক্ষেপ করেছে, বিষয়টি তদন্তে বের হয়ে আসবে। অথবা ঢাকায় অবস্থান করে ওই ছেলে কাউকে দিয়েও এমন ঘটনা ঘটাতে পারে।

ভোলা সদর থানার ওসি ছগির মিয়া জানান, রাজিবের বাবা ফারুক রাঢ়ি ও চাচা মো. ইউছুফকে আটক করা হয়েছে। পুলিশ সুপার মোকতার হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেম প্রত্যাখ্যানে ভোলায় তরুণের ছোড়া এসিডে ২ মেয়ে ও মা দগ্ধ

আপডেট সময় ১০:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮