ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর প্রাণহানি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হলেন রূপগঞ্জের দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া এবং বেল্লারটেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। এছাড়া দুর্ঘটনায় বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে শ্রাবণ মিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তারা ভূঁইয়াবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পরপরই ট্রাকসহ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ট্রাকটিকে শনাক্ত করার পাশাপাশি চালককে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

আপলোডকারীর তথ্য

তাইওয়ানে টাইফুন চাম্পির তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন হাজারো ঘরবাড়ি

রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর প্রাণহানি

আপডেট সময় ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬