ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীর বাবাকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা ছায়েদ আলীকে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাতে গাবতলী উপজেলার পেরীরহাট পূর্বপাড়ায় নিহত ওই ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ রনি আহম্মেদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, রনির নেতৃত্বেই এ হামলা হয়েছিল।

গাবতলি থানা পুলিশ জানায়, উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট পুর্বপাড়া গ্রামের মৃত মদন আলীর ছেলে ছায়েদ আলী ব্যবসা করতেন। তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণির ছাত্রী।

তাকে পার্শ্ববর্তী শাজাহানপুরের নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কলেজ ছাত্র রনি উত্যক্ত করে আসছিল। রনি সম্প্রতি তাকে বিয়ের প্রস্তাব দিলে ছায়েদ আলী তা প্রত্যাখ্যান করেন। এতে রনি ক্ষুব্ধ হয়।

শনিবার রাত ৮টার দিকে রনি ৪-৫ জন সঙ্গি নিয়ে ছায়েদ আলীর বাড়িতে যায়। রনি তার সঙ্গে ওই মেয়েকে বিয়ে দিতে চাপ সৃষ্টি করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছায়েদ আলীর উপর হামলা ও ছুরিকাঘাত রনি ও সহয়োগীরা।

গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে।

গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানিয়েছেন, বিয়েতে রাজি না হওয়ায় রনি মেয়ের বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীর বাবাকে হত্যা

আপডেট সময় ১১:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮