ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে শ্রীলঙ্কার ইতিহাস গড়া অবিশ্বাস্য জয়

ইংল্যান্ডের গড়ে তোলা ৪২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান ডিঙিয়ে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, যা ২০ বছর ধরে শীর্ষ রেকর্ড হিসেবে অক্ষত রয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দল মিলে তোলে মোট ৮৫৯ রান, যা শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে সর্বকালের সর্বোচ্চ। অবিশ্বাস্য লড়াইয়ে রেকর্ড গড়ে জয় পেল শ্রীলংকা ক্রিকেট দল।

জয়ের জন্য ৪৩০ রানের পর্বতসম লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ বল হাতে রেখে ২ উইকেটের দুর্দান্ত জয় নিশ্চিত করে লঙ্কানরা। দলের ঐতিহাসিক এই জয়ে মূখ্য ভূমিকা রাখেন পবন রত্নায়েকে, যিনি ১০৬ বলে ১৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩০ রানের দারুণ এক শতক হাঁকান। তবে অনবদ্য ব্যাটিং করেও সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপে পোড়েন সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও ওপেনার আবিস্কা ফার্নান্দো। শানাকা মাত্র ৫০ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯৭ রান করে আউট হন। অন্যদিকে আবিস্কা ফার্নান্দো ৮৩ বল খেলে ১১টি চার ও ২টি ছক্কায় সমান ৯৭ রান করে মাঠ ছাড়েন। তিনি মাত্র ৩ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিকফিগার স্পর্শ করতে পারেননি। তিনিও মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে গড়া ঐতিহাসিক দ্বিশতকে ভর করে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়েছিল ইংল্যান্ড। ব্রুক ১১৬ বলে ২১টি চার ও ১০টি ছক্কায় ২০২ রানের রেকর্ডগড়া ইনিংস খেলেন। ইনিংসে বাউন্ডারি থেকেই তিনি নেন ১৪৪ রান, যা এর আগে জস বাটলারের করা ১২৪ রানের বাউন্ডারি রেকর্ডকে ছাপিয়ে যায়। এছাড়া বেন স্টোকসের করা ১৮২ রান টপকে এটি ওডিআইতে ইংলিশ ব্যাটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়ে। ৪২৯ রানের পাহাড় গড়েও জিততে পারল না ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেডে ডাবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুকস। এর আগে এক দিনের ম্যাচে বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১২৪ রান করেছিলেন জস বাটলার।

ইংল্যান্ডকে চারশো পার করানো ইনিংসে অন্যান্য ব্যাটারদের মধ্যেও ছিল গুরুত্বপূর্ণ অবদান। উইল জ্যাকস মাত্র ৩০ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রানের এক লড়াকু ইনিংস উপহার দেন। এছাড়া জো রুট ৬৬ বলে ৮টি চারে ৬৯ রান, ওপেনার টম ব্যান্টন ৫১ বলে ৯টি চারে ৫০ রান এবং বেন ডাকেট ৩৯ বলে ২৯ রান করে দলের বড় সংগ্রহে সাহায্য করেন।

আপলোডকারীর তথ্য

আটলান্টিকের নাম বদলাতে গুগলের না, পিচাইকে ফোনের দাবি ট্রাম্পের

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে শ্রীলঙ্কার ইতিহাস গড়া অবিশ্বাস্য জয়

আপডেট সময় ০১:২৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬