ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ফ্রান্সের সর্বোচ্চ সম্মানা ফিরিয়ে দিলেন প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার পক্ষ থেকে রোমানিয়ার প্রতিনিধির কাছে খেতাব ফেরত দেয়া হচ্ছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ফ্রান্সের পক্ষ থেকে দেয়া সর্বোচ্চ সম্মাননা ‘লিজান ডিঅনার’ ফেরত দেয়া হয়েছে। ফ্রান্সকে উদ্দেশ করে সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোলামের দেয়া সম্মাননা পরবেন না প্রেসিডেন্ট বাশার আসাদ।

এক টুইটার বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসাদকে দেয়া সম্মাননা ফ্রান্সের কাছে ফেরত দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, দামেস্কে রোমানিয়ার দূতাবাসের মাধ্যমে ফ্রান্সের কাছে ওই পুরস্কার ফেরত দেয়া হয়। সিরিয়ায় ফ্রান্সের স্বার্থ দেখাশোনা করে রোমানিয়ার দূতাবাস।

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সও সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলায় যোগ দেয়ার কারণে দামেস্ক সরকার ফরাসি এ সম্মাননা ফেরত দিয়েছে।

ইউরোপের মধ্যে ফ্রান্সের এ খেতাবকে সবচেয়ে মর্যাদাকর বলে মনে করা হয়। ওই সূত্র বলেছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের গোলাম ও সন্ত্রাসীদের সমর্থক তাদের দেয়া পুরস্কার আসাদের কাছে মোটেই সম্মানজনক নয়।

২০০১ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক সর্বোচ্চ এ পদক দিয়েছিলেন প্রেসিডেন্ট বাশার আসাদকে। বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরপরই জ্যাক শিরাক প্রেসিডেন্ট বাশার আসাদকে ওই পদকে ভূষিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ফ্রান্সের সর্বোচ্চ সম্মানা ফিরিয়ে দিলেন প্রেসিডেন্ট আসাদ

আপডেট সময় ০৭:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮