ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

সিরিয়ায় হামলা করে বিপাকে ফরাসি প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজ দেশে বিপাকের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

সোমবার সিরিয়ায় হামলার বিষয়ে জাতীয় সংসদে এক বিতর্কে বামপন্থী ফ্রান্স তাসুমিজ পার্টির প্রধান জ্য- লিক মিলেশ বলেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার কোনো প্রমাণ নেই অথচ রাসায়নিক হামলার অভিযোগকে মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলার অজুহাত বানানো হয়েছে।

তিনি বলেন, নৈতিক প্রেক্ষাপট থেকে ও জাতিসংঘ প্রস্তাব অনুসারে রাসায়নিক হামলার বিষয়টি সম্পূর্ণভাবে প্রমাণ করা হয়নি। অথচ প্রমাণ ছাড়াই আমরা হামলা চালিয়েছি।

মিলেশ বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী রাসায়নিক অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রমাণ দেয়ার পরই কেবল আমরা হামলা চালাতে পারি। যখন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তখন রাসায়নিক অস্ত্রসংক্রান্ত প্রতিষ্ঠান তদন্তের প্রক্রিয়ায় ছিল।

বামপন্থী এ নেতা আরও বলেন, সিরিয়া হামলায় জাতিসংঘের অনুমোদন নেয়া হয়নি। শুধু তাই নয়, কোনো আঞ্চলিক দেশ বা প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয়নি। এছাড়া যে জনগণের নাম করে এ হামলা চালানো হয়েছে তাদেরও মতামত নেয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় হামলা করে বিপাকে ফরাসি প্রেসিডেন্ট

আপডেট সময় ০৫:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮