ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়া ইস্যুতে আজ বসছে রাশিয়া, ইরান ও তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার বিদ্যমান সংকট নিরসনে তুরস্ক, রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট ত্রিপক্ষীয় সম্মেলনে বসতে যাচ্ছে। আজ তুরস্কের আঙ্কারায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংকটময় সিরিয়ার বিষয়ে আলোচনার জন্য বৈঠকটি আয়োজন করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইপ এরদোগান, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহিনী এতে অংশ নেবেন। তিন নেতা মূলত কাজাক রাজধানী আস্তানায় শান্তি আলোচনার অংশ হিসাবে এই সম্মেলন করছেন।

আস্তানার পাশাপাশি জেনেভাতেও জাতিসংঘের সমর্থনে সিরিয়া বিষয়ে আরেকটি শান্তি সংলাপ হয়। এই দেশ তিনটি ওই সংলাপের বিরোধিতা করেছে। তিন দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ থাকলেও তিন দেশ সিরিয়াকে পশ্চিমাদের প্রভাবমুক্ত রাখতে একত্রে কাজ করতে চায়।

উল্লেখ্য, সিরিয়া ইস্যুতে ছয় মাসের মধ্যে এটা তাদের দ্বিতীয় শীর্ষ সম্মেলন। সিরিয়ার বিষয়ে প্রথম ত্রিপক্ষীয় সম্মেলনটি হয়েছিলো গত বছর নভেম্বর মাসে কৃষ্ণ সাগর উপকূলীয় শহর সচিতে। খবর এএফপি’র।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়া ইস্যুতে আজ বসছে রাশিয়া, ইরান ও তুরস্ক

আপডেট সময় ১১:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮