ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমাদের হৃদয় শোকসন্তপ্ত ফিলিস্তিনিদের পাশে আছে: ইইউ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতায় ১৭ জন নিরপরাধ ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।

ইইউর কূটনৈতিকপ্রধান ফেডেরিকা মঘারিনি এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, ইসরাইলি বাহিনীর তাজা গুলি ব্যবহারের বিরুদ্ধে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করা উচিত।-খবর এএফপির।

শনিবারের ওই বিবৃতিতে মঘারিনি বলেন, নিরপরাধ মানুষের ওই প্রাণহানিতে আমরা শোকাহত। আমাদের হৃদয় শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে আছে।

তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি ব্যবহার নিয়ে একটি স্বাধীন তদন্ত হওয়া উচিত। মতপ্রকাশ ও বাকস্বাধীনতা মানুষের মৌলিক অধিকার। কাজেই এই অধিকারের প্রতি অবশ্যই সম্মান দেখানো উচিত।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ৩০ মার্চ নিজেদের ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ করলে ছয় নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরাইলিরা।

ফিলিস্তিনিরা তখন থেকে দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন। এবারের ভূমি দিবস সামনে রেখে শুক্রবার ফিলিস্তিনিরা ঘরে ফেরার পদযাত্রা বা মার্চ ফর রিটার্ন নামে এক কর্মসূচি শুরু করে। গাজা-ইসরাইল সীমান্তে ছয় সপ্তাহ ধরে এ পদযাত্রা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমাদের হৃদয় শোকসন্তপ্ত ফিলিস্তিনিদের পাশে আছে: ইইউ

আপডেট সময় ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮