ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করেছে দেশটির পুলিশ। ২০০৭ সালের নির্বাচনের সময় অর্থ নেয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। ওই সময় তিনি লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। খবর বিবিসির।

সারকোজি প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের জন্য গাদ্দাফির কাছ থেকে অর্থ নিয়েছেন এমন অভিযোগের বিষয়ে তদন্ত করছে পুলিশ। তারই অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নির্বাচনে হেরে যাওয়ার পর সারকোজির বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ আনা হয়। ২০১৩ সালে তার বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত শুরু হলেও অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট।

বিচার বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাকে পশ্চিম ফ্রান্সের নানতেরিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সারকোজি সরকারের মন্ত্রী ও তার ঘনিষ্ঠ মিত্র ব্রিস হর্টিফেক্সকেও মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সাবেক গাদ্দাফি সরকারের কিছু কর্মকর্তা ও ফরাসি-লেবানিজ ব্যবসায়ী জিয়াদ তাকিদীন এই অভিযোগ এনেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি আটক

আপডেট সময় ০৯:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮