ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের রপ্তানি আয় ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব : বাণিজ্যমন্ত্রী রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

নেপাল থেকে এলেন রুবায়েতও, বার্ন ইউনিটে ভর্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের আহত যাত্রী রাশেদ রুবায়েতকে দেশে আনার পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

কাঠমান্ডু থেকে আনার পর বিমানবন্দর থেকে শনিবার বিকালে রুবায়েতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের ভিআইপি কেবিনে রাখা হয়।

এ নিয়ে এ পর্যন্ত আহত যাত্রীদের পাঁচজনকে ঢাকায় আনা হল। অন্য চারজনও বার্ন ইউনিটের ভিআইপি কেবিনে রয়েছেন। তাদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

গত ১২ মার্চ কাঠমান্ডু বিমানবন্দরে ওই দুর্ঘটনার পর রুবায়েতসহ বাংলাদেশি ১০ যাত্রীকে জীবিত উদ্ধার করে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়।

রুবায়েতের অবস্থার বিষয়ে বার্ন ইউনিটটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, তার অবস্থা অন্যদের চেয়ে ভালো।

“দেখে মনে হল, তার বুকের পাঁজরে কিছু হাড় ভাঙা আছে আর পায়ে সফট কিছু ইনজুরি। এটাই তার মেইন প্রবলেম। লাংসের একটা কষ্টের কথা সে বলেছে, সেটার জন্য আমরা রেসপাইরেটরি মেডিসিনের প্রফেসরকে ডেকেছি। উনি এসে একটু পরে দেখবেন।”

“তবে আপাতদৃষ্টিতে যারা এসেছে, তাদের থেকে তার অবস্থা বেটার। আমরা তাকে কেবিনে রেখেছি।”

বার্ন ইউনিটে থাকা অন্য চারজন হলেন শাহরিন আহমেদ, মেহেদী হাসান অমিয়, মেহেদীর স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও মেহেদীর ফুপাত ভাই ফারুক হোসেন প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানি।

শাহরিনকে বৃহস্পতিবার এবং অন্য তিনজনকে শুক্রবার বাংলাদেশে আনা হয়েছিল। আহত আরও দুজন কবির হোসেন ও মো. শাহীন বেপারিকে রোববার ঢাকায় আনা হচ্ছে।

“আগামীকাল যে দুজন আসবে তাদেরকেও আমরা কেবিনে রাখব,” বলেন সামন্ত লাল। নেপালে চিকিৎসাধীন ইমরানা কবির হাসিকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ভারতে। আহত আরেকজন রিজওয়ানুল হককে নেপাল থেকেই সিঙ্গাপুরে নিয়ে গেছেন তার বাবা।

আহত একজন ইয়াকুব আলী নেপালেই থাকছেন। তার পরিবারের সদস্যরা নেপালেই চিকিৎসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

যারা নেপাল থেকে এসেছেন তাদের সবাই কিছুটা মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে স্বজনদের সান্নিধ্যে রুবায়েত সেই অবস্থা অনেকটা কাটিয়ে উঠেছেন বলে মনে করছেন ডা. সামন্ত লাল।

হাসপাতালে ভর্তি অন্যদের অবস্থা কেমন- জানতে চাইলে তিনি বলেন, “মোটামুটি স্টেবল, তবে শঙ্কামুক্ত আমি বলব না। ১৩ সদস্যের যে মেডিকেল বোর্ড আজকে করলাম সেটা আগামীকাল রোববার সকাল ১০টায় বসবে। বসে আমরা আলাপ আলোচনা করে পরবর্তীতে আপনাদের জানাব।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

নেপাল থেকে এলেন রুবায়েতও, বার্ন ইউনিটে ভর্তি

আপডেট সময় ০৮:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮