ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ইসরাইলকে জবাব দিয়েছি যুক্তরাষ্ট্রকেও দেব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রিয়ার প্রভাবশালী সংসদ সদস্য হোসেইন রাগিব বলেছেন, সম্ভাব্য মার্কিন হামলার জবাব দেয়া হবে। পূর্ব ঘৌটায় সরকারি বাহিনীর অভিযানের প্রতিক্রিয়ায় মার্কিন সরকার একক সিদ্ধান্তে হামলা চালানোর যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বললেন।

তিনি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র অযাচিত পদক্ষেপ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র যদি এখন সরকারি বাহিনীর ওপর হামলা চালায় তাহলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। ইসরাইলের জঙ্গিবিমানকে ভূপাতিত করে এরই মধ্যে আগ্রাসনের জবাব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলারও একই ধরনের জবাব দেয়া হবে। সিরিয়া এ জন্য প্রস্তুতি নিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সতর্কবার্তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, রাশিয়ার নয়া ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো স্থানে সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের ওপর আঘাত হানতে পারবে বলে পুতিন ঘোষণা করেছেন। এর মাধ্যমে তিনি সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের হুমকির পরিণতির বিষয়টি তুলে ধরেছেন।

সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় অভিযান শুরু করেছে। এর ফলে সেখানকার বহু উপশহর ও এলাকা সন্ত্রাসীমুক্ত হয়েছে। অনেক বেসামরিক মানুষ ওই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদন শুরুর ছাড়পত্র পেল বায়েরা

ইসরাইলকে জবাব দিয়েছি যুক্তরাষ্ট্রকেও দেব

আপডেট সময় ০৮:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮