ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ভারত থেকে পাকিস্তানি রাষ্ট্রদূত প্রত্যাহার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সোহেল মাহমুদকে ইসলামাবাদে ফিরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে ফিরিয়ে নেয়া হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

পাকিস্তান কূটনীতিকরা ভারতে হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে ইসলামাবাদের। তবে ভারত-পাকিস্তানের ওই অভিযোগ প্রত্যাহার করেছে। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদেরই বরং হেনস্তা করা হচ্ছে বলে নয়াদিল্লি জানিয়েছে।

দিল্লিতে পাকিস্তানি কূটনীতিকরা হেনস্তার শিকার হচ্ছেন বলে কয়েক দিন আগেই পাকিস্তান অভিযোগ করেছিল। পাকিস্তানি ডেপুটি হাইকমিশনারের গাড়িকে ধাওয়া করা হয়েছে, তাকে রাস্তায় গালিগালাজ করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করেছিল। স্কুলে যাওয়ার পথে দিল্লিতে হেনস্তার শিকার পাক কূটনীতিকদের সন্তানরাও, এমনই দাবি নয়াদিল্লির পাক দূতাবাসের।

ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার জে পি সিংহকে বুধবার তলব করেছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে পাক কূটনীতিকরা হেনস্তার মুখে পড়ছেন বলে অভিযোগ করে প্রতিবাদ জানানো হয় জে পি সিংহের কাছে। তার পরে বৃহস্পতিবার নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেয়া হলো হাইকমিশনারকে।

নয়াদিল্লির পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ‘‘বিদেশি কূটনীতিকরা যাতে নিরাপদে, সুরক্ষিতভাবে এবং আন্তরিক পরিবেশে কাজ করতে পারেন, ভারত সব সময় তার জন্য সচেষ্ট থাকে।’’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ভারত থেকে পাকিস্তানি রাষ্ট্রদূত প্রত্যাহার

আপডেট সময় ০৮:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮