ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে’ সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ ১০০ উপজেলায় হবে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ দীপু মনির জামিন নামঞ্জুর লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালিতে চলছে পার্লামেন্ট নির্বাচন। রবিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে রাত ১১পর্যন্ত। এবারের নির্বাচনে ১৮টি দল অংশ নিয়েছে। ১৮টি দল নির্বাচনে অংশ নিলেও মূলত তিনটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

চারবারের সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির দল ফরজা ইতালিয়া ও মাথেও রেনজির গণতন্ত্রী পার্টি পিডি এবং কৌতুক অভিনেতা পেঁপে গিরিল্লের ফাইভ স্টার মুভমেন্টের মধ্যেই মূলত লড়াই হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদের মধ্যে ফরজা ইতালিয়া (লেগা নর্দ, ফারতেল্লি ইতালিয়া এবং আমরা ইতালিয়ান) দলগুলোর সাথে জোট বেঁধে নির্বাচন করছে। অন্য দুটি দল এককভাবে নির্বাচন করছে।

ইতালির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইতালিতে দুইটি সংসদ রয়েছে। একটি হলো প্রতিনিধি পরিষদ কক্ষ, অপরটি সিনেট। দীর্ঘদিন যাবত ফরসা ইতালিয়া এবং গণতন্ত্রী পার্টি (পিডি)র মধ্যেই মূলত ক্ষমতার অদল-বদল চলছে।

তবে এবারের নির্বাচনে অধিবাসীরা বেশ আতঙ্কে রয়েছেন। ইতালিতে প্রথমবারের মত রাজনৈতিক দলগুলো অবৈধ অভিবাসী কমাতে কঠিন ব্যবস্থা আরোপের পক্ষে প্রচারণা চালিয়েছে। এবারের নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে’

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ১১:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮