ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু সুইজারল্যান্ডে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সুইজারল্যান্ডের জেরমাট শহরে পায়ে হেঁটে চলাচলের জন্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু উদ্বোধন করা হয়েছে। সেতুটির নাম অয়রোপাব্র্যুকে বা ইউরোপের সেতু। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার। গ্রাবেনগোফ্যের-এর সঙ্কীর্ণ এক উপত্যকার ৮৫ মিটার উচ্চতায় এই সেতুটি ঝুলছে।

জেরমাটে পর্যটন কর্তৃপক্ষ বলছে, এই সেতু বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এর আগে সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুটি ছিলো অস্ট্রিয়ায়, মাটি থেকে ১১০ মিটার ওপরে। এই সেতুটি ৪০৫ মিটার লম্বা।

এর আগে জেরমাটে আরেকটি সেতু ছিলো। সেটি ওপর থেকে ছিটকে পড়া পাথরে ধ্বংস হয়ে গেলে সেখানে নতুন করে এই সেতুটি বানানো হয়েছে। জেরমাটের নতুন সেতুটি যেসব রজ্জু দিয়ে বানানো হয়েছে তার ওজন প্রায় আট টন।

লোকজনের চলাচলের সময় এটি যাতে দুলে উঠতে না পারে সেভাবেই এটিকে তৈরি করা হয়েছে। এর উপর দাড়িয়ে চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগ পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু সুইজারল্যান্ডে

আপডেট সময় ০২:৩৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭