ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

রাশিয়ায় মসজিদ উদ্বোধন, সরকারি টিভিতে লাইভ প্রচার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখাংগেলস্ক শহরের প্রথম মসজিদের উদ্বোধন করা হয়েছে। এটিকে রাশিয়ার সবচেয়ে উত্তরে অবস্থিত প্রথম মসজিদ হিসেবে অভিহিত করা হচ্ছে। শনিবার আরখাংগেলস্ক জামে মসজিদ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার মুফতি পরিষদের প্রধান রাউয়িল আইনুদ্দিন,তাতারেস্তান প্রদেশের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানভ এবং আরখানগেলস্ক প্রদেশের গভর্নর ইগোর উরলভ।

আরখাংগেলস্ক শহরের মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল রুসিয়া-১। এই মসজিদের উদ্বোধনকে রাশিয়ার মুসলিম সমাজের জন্য একটি ‘বিশাল ঘটনা’ বলে উল্লেখ করে চ্যানেলটি।।

আরখাংগেলস্ক জামে মসজিদটিকে উত্তর রাশিয়ার স্থাপত্যরীতির সঙ্গে মিল রেখে নির্মাণ করা হয়েছে। স্থানীয় ইসলামি সংস্থা ‘নূর ইসলাম’ ২০১২ সালে এই মসজিদের নির্মাণকাজ শুরু করেছিল। শহরের ঠিক কেন্দ্রস্থলে মসজিদটি নির্মিত হয়েছে বলে রুসিয়া-১ জানিয়েছে।

গত মাসে রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার মোট ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ২ কোটিরও বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

রাশিয়ায় মসজিদ উদ্বোধন, সরকারি টিভিতে লাইভ প্রচার

আপডেট সময় ০৯:১১:২১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮