ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক, নিষিদ্ধ শিক্ষিকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যে ব্রিস্টলের একটি স্কুলের শিক্ষিকা এলিয়ানর উইলসন শিক্ষা সফর থেকে ফেরার সময় বিমানের টয়লেটে গিয়ে ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক করেন। যৌনকর্মে লিপ্ত হওয়ায় এলিয়ানর উইলসনকে শিক্ষকতা পেশায় নিষিদ্ধ করা হয়েছে। ওই ছাত্রের সঙ্গে তার এই সম্পর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই।

এই ঘটনায় দেশটির ন্যাশনাল কলেজ ফর টিচিং অ্যান্ড লিডারশিপের (এনসিটিএল) একটি প্যানেলের তদন্তে শিক্ষিকা উইলসন দোষী সাব্যস্ত হন। তদন্তে দেখা গেছে, ২০১৫ সালের আগস্টে ছাত্রটির সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন উইলসন।

প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষিকার আচরণ অগ্রহণযোগ্য। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে উইলসনকে শিক্ষকতা পেশায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্যানেলের প্রতিবেদনে আরো বলা হয় ২০১৩ সাল থেকে অজ্ঞাতনামা ঐ স্কুলে শিক্ষকতা শুরু করেন উইলসন। স্কুলের ছাত্র এবং পিতা-মাতাদের কাছে বেশ সুনামও ছিল তার। ২০১৫ সালের জুলাই মাসে শিক্ষা সফরটি হয়েছিল। শিক্ষা সফর শেষে বিমানযোগে ফেরার সময় ছাত্রের সঙ্গে যৌনকর্ম করেন উইলসন। শিক্ষিকার সাথে যৌনকর্মে লিপ্ত হওয়া ঐ ছাত্র প্যানেলকে জানায়, শিক্ষা সফর থেকে যুক্তরাজ্যে ফেরার পথে বিমানে এক সাথে মদ পান করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক, নিষিদ্ধ শিক্ষিকা

আপডেট সময় ১২:৪৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭