ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফরিনে তুরস্কের পাঁচ সেনা নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিক্লি জানিয়েছেন, সিরিয়ার আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে তার দেশের পাঁচ সেনা ও মিত্র ফ্রি সিরিয়ান আর্মির ২৪ জন গেরিলা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার তুরস্কের জাতীয় সংসদে দেয়া বিবৃতিতে এ তথ্য জানান তুর্কি মন্ত্রী।

চলমান সামরিক অভিযানে কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র বিরুদ্ধে তুর্কি সেনাদের সঙ্গে লড়াই করছে কথিত ফ্রি সিরিয়ান আর্মি। সংসদে দেয়া বিবৃতিতে চানিক্লি বেসামরিক লোকজন নিহত হওয়ার খবর অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘তুর্কি সেনা ও ফ্রি সিরিয়ান আর্মির চলমান অভিযানে কোনো বেসামরিক লোক মারা যায়নি।’

নূরুদ্দিন চানিক্লি জানান, ‘গত ২০ জানুয়ারি শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ওয়াইপিজি’র ৬৪৯ গেরিলা নিহত হয়েছে। এছাড়া, তুর্কি বিমান বাহিনী ৪৫৮টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে যেগুলোকে গেরিলারা আশ্রয় ও গোলাবারুদের গুদাম হিসেবে ব্যবহার করে আসছিল। পাশাপাশি স্থল অভিযানে চার হাজার ৩৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।’

এদিকে, আফরিনে চলমান সামরিক অভিযানের নিন্দা করার জন্য তুরস্কের যেসব চিকিৎসক নেতাকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবি জানিয়েছে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন। গতকাল তুর্কি প্রসিকিউটরের কার্যালয় থেকে ১১ জন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাদের গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সভিত্তিক সংগঠনটি এ দাবি জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফরিনে তুরস্কের পাঁচ সেনা নিহত

আপডেট সময় ০১:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮