ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী বছরজুড়ে যুদ্ধ চলবে: ইসরাইলি সেনাপ্রধান

জার্মানিতে সবচেয়ে বেশি জনপ্রিয় নাম মুহাম্মদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানিতে ছেলে শিশুদের নাম হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘মুহাম্মদ’। এক দশকের কম সময়ের মধ্যে ৪১ ধাপ এগিয়ে ‘মুহাম্মদ’ নামটি ২৬তম পছন্দের তালিকায় উঠেছে। এমনকি আগামী তিন বছরের মধ্যে সেরা দশের তালিকায় চলে আসবে মুহাম্মদ নামটি। এমনটিই জানিয়েছে খবর ডেইলি মেইল।

জার্মানির কট্টর ইসলামবিদ্বেষী রাজনৈতিক দল এএফডির নেতা আর্থার ওয়েঙ্গারের ইসলাম গ্রহণের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হওয়ার সময়েই এই খবরটি দিলো সোসাইটি ফর জার্মান ল্যাঙ্গুয়েজ। সংস্থাটি জানিয়েছে , যদি মুহাম্মদ নামের বিভিন্ন বানান আমলে নেয়া হয় তাহলে এর অবস্থান আরও সামনে এগিয়ে আসবে।

সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু ইওয়েল বলেন, এটা জার্মানিতে মুসলিম মাইগ্রেশনের কারণে হচ্ছে। এমনকি ২০২১ সালের মধ্যে মুহাম্মদ নামটি ১ নম্বর পছন্দের তালিকায় চলে আসবে। অন্যদিকে অস্ট্রিয়ান সংবাদ মাধ্যেম ‘ক্রনেন জেইটাং’ প্রতিবেদনে জানা যায়, ভিয়েনায় ছেলে শিশুর নামের পছন্দের তিনটি জনপ্রিয় নামের মধ্যে মুহাম্মদ একটি।

এছাড়া ইউরোপে দিন দিন মুহাম্মদ নামটি খুব জনপ্রিয় হয়ে উঠছে। গত পাঁচবছর ধরে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মুহাম্মদ। গত মে মাসের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে লন্ডনে পছন্দের প্রথম ১০টি নামের তালিকায় মুহাম্মদ নামটি আছে ২য় নম্বরে। তবে আমেরিকাতে ২০১৬ সালের এক জরিপে মুহাম্মদ নামের অবস্থান ৩৫২তম। ২০১৬ সালে আমেরিকায় জন্ম নেয়া ৯৫৮ জন শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ।

Tag :
আপলোডকারীর তথ্য

মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান

জার্মানিতে সবচেয়ে বেশি জনপ্রিয় নাম মুহাম্মদ

আপডেট সময় ১২:১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮