ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজকে হুশিয়ার করল ইরানি বিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সামরিক বাহিনী যৌথ মহড়ার প্রথম দিনে মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি যুদ্ধজাহাজকে সতর্ক করেছে।

মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সাইয়্যেদ মাহমুদ মুসাভি জানান, প্রথম দিনে মার্কিন নেতৃত্বাধীন জোটের দুটি যুদ্ধজাহাজ মহড়াস্থলের দিকে আসার চেষ্টা করে। কিন্তু ইরানের নৌবাহিনীর গোয়েন্দা ড্রোন তা শনাক্ত করে এবং কমান্ড সেন্টারে তথ্য পাঠায়। এর পর ইরানের টহল ও গোয়েন্দা বিমান মার্কিন জাহাজের ওপর দিয়ে উড়ে যায় এবং জাহাজ দুটিকে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে। ইরানি বিমানের বার্তা পেয়ে মার্কিন নেতৃত্বাধীন জাহাজগুলো সেখান থেকে চলে যায়।

এর আগে সামরিক বাহিনীর সমন্বয়বিষয়ক কমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারির নির্দেশে ‘মুহাম্মাদ রাসুলুল্লাহ (স) নামে যৌথ মহড়া সোমবার সকালে শুরু হয়। ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় বিশাল এলাকাজুড়ে যৌথ সামরিক মহড়া চলছে।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাকরান উপকূল এবং ওমান সাগর উপকূলের ৩০ লাখ বর্গকিলোমিটার এলাকায় মহড়া চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

মার্কিন যুদ্ধজাহাজকে হুশিয়ার করল ইরানি বিমান

আপডেট সময় ১২:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮